আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি, ২০২৫
আমতলী পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ
বরগুনার আমতলী পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন স্থানে নতুন ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম শহরের বিভিন্ন স্থানে নতুন ডাস্টবিন বিতরন কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ মনজুরুল হক কাওসার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুন, হিসাব রক্ষক মোঃ নাসির মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফাতেমাতুজ জোহরা মৈত্রী প্রমুখ।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































