reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন 

রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা খাতুন।

তিনি জানান, কামরাঙ্গীরচরের মাদবর বাজারে থাকা একটি জুতার কারখানায় আগুন লেগেছে। তারা বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান। পরে আগুনের খবর পেয়ে কামরাঙ্গীরচর ফায়ার স্টেশন থেকে ৩টা ৩৫ মিনিটে দুটি ইউনিট ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে কী কারণে ও কীভাবে আগুন লেগেছে তা জানা যায় নি। আগুনে এখনো ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ জানা যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়