reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

এশিয়ার শেয়ারবাজারে বড় দরপতন

প্রযুক্তি খাতের শেয়ারের অতিমূল্যায়ন নিয়ে উদ্বেগ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৃহস্পতিবার এশিয়ার শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় ধরণের দরপতন হয়েছে।

জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ১৬ শতাংশ কমে ৬৬ হাজার ৫৭৯ দশমিক ৩১ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৬ দশমিক ২১ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ৮৩১ দশমিক ৮০ পয়েন্টে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অন্যদিকে তেলের দাম সামান্য বেড়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৮০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়