reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আগামী রোববার রাতে স্পেনের বিপক্ষে নিজ দেশের শিরোপা নির্ধারণী লড়াইটা তিনি বাড়িতে বসেই উপভোগ করতে চান।

ব্যক্তিগত কুসংস্কার নিয়ে বৃহস্পতিবার(১৬ জুলাই) এল অবজারভাদর রেডিওকে মিলেই জানান, এবারের বিশ্বকাপ চলাকালীন প্রেসিডেন্টের বাসভবন থেকে খেলা দেখার যে ‘সৌভাগ্যের রীতি’ তিনি মেনে আসছেন, সেটি ‘কোনো অবস্থাতেই’ ভাঙবেন না।

শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের সময় তেল কোম্পানি ওয়াইপিএফ-এর একটি ভারী জ্যাকেট পরার অভ্যাসকেও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরে নিয়েছেন মিলেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা কোয়ার্টার ফাইনালেও তার গায়ে এই জ্যাকেট দেখা গেছে।

জ্যাকেটটি নিয়ে মিলেই বলেন, ‘যেহেতু অনেক ঠান্ডা ছিল এবং আমি হিটার চালু করিনি, তাই আমি তেল কোম্পানির একটি জ্যাকেট ব্যবহার করি। এটি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন আমাকে বেশ উষ্ণ রেখেছিল।’

তিনি যোগ করেন, ‘আমি যখন এটি খুলে ফেলেছিলাম, তখন আমরা একটি গোল হজম করি। তাই আমি এটি আবার গায়ে জড়াই এবং এরপর থেকে আর খুলিনি।’

বুধবার (১৫ জুলাই) রাতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তাদের প্রেসিডেন্ট মাঠে না গেলেও সেদিন গ্যালারিতে উপস্থিত থাকবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'WHERE news_id=577424' at line 3
Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '577424' for key 'news_hits_counter.news_id'