উপজেলা সংবাদদাতা

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট, মহালছড়িতে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর গ্রাম থেকে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি ও ম্যাগাজিন উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১৬ ফেব্রয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান টি পরিচালনা করেন। পুলিশের উপস্থিতির খবর পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যান।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, পাহাড়ের পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল রাখতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মহালছড়ি থানা পুলিশের এই অভিযান চলমান থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহালছড়ি,খাগড়াছড়ি,অস্ত্র উদ্ধার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়