ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পশু চিকিৎসকের

ছবি : প্রতিদিনের সংবাদ

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান রনজু (৩৮) নামের একজন গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক উপজেলার বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেস আলী মন্ডলের ছেলে। জানা গেছে, রবিবার বিকালে পশু চিকিৎসার দায়িত্বে যাবার পথে উপজেলার মনোহারপুর এলাকার রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় পশু চিকিৎসক আসাদুজ্জামান রনজু গুরতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, পারিবারিক কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোটরসাইকেল,সড়ক দুর্ঘটনা,পশু চিকিৎসক,ধামইরহাট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়