১৭ ফেব্রুয়ারি, ২০২৫
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী গ্রেপ্তার

সৈয়দা মোনালিসা
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।
প্রশাসনসহ এলাকার মানুষ এতদিন জানতেন ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পরপরই মোনালিসা ইসলাম কানাডায় পালিয়ে গেছেন। কানাডায় পালিয়ে যাওয়ার এমন ভুয়া তথ্য মন্ত্রীর পরিবার সমাজে ছড়িয়ে দিয়েছিল।
এদিকে সৈয়দা মোনালিসা ইসলামের গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































