reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

লাইনচ্যুত বগি উদ্ধার

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় জেলার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনসংলগ্ন হুমায়ূন রশীদ চত্বরের পদচারী–সেতুর পাশে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন বিকেল ৫টা ২০ মিনিটে সিলেট স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি কিছু দূর যাওয়ার পর সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরসংলগ্ন পদচারী–সেতুর নিচে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়