নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে - ছবি : প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নান্দাইল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি নান্দাইল নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহবায়ক ও উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এনামুল কাদিরকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট নান্দাইল উপজেলা বিএনপির নবগঠিত কমিটি অনুমোদন করা হয়েছে।

অপরদিকে নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলকে আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রফিকুজ্জামান মনিরকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত কমিটি ঘোষনা করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নান্দাইল,কমিটি গঠন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়