পুঠিয়া প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

পুঠিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে একুশে বইমেলার ও লোকজ সংস্কৃতিক উৎসব 

ছবি : প্রতিদিনের সংবাদ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইউএনওর উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী একুশে বইমেলার ও লোকজ সংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়েছে।

আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পুঠিয়া পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় (পি.এন) মাঠে লাঠি খেলার মধ্য দিয়ে শুরু হবে। সরেজমিনে ঘুরে দেখা যায়, মেলা কেন্দ্রিক মাঠ বিশেষভাবে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও মেলাতে মোট দোকান সংখ্যা করা হয়েছে ৬০ টি। প্রতিদিন মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

স্থানীয়রা জানান, অনেকদিন পর পুঠিয়া এই ধরনের মেলা আয়োজন করার কারণে আমরা অতি আনন্দিত এবং সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এ ধরনের মেলা আয়োজন করার জন্য।

মেলার প্রস্তুতি দেখতে আসা শিক্ষার্থীরা জানান, বইমেলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং বই মেলা মূলত আমরা জ্ঞানের ভান্ডার হিসেবে গ্রহণ করি। কারণ মেলায় অনেক রকমের বই পাওয়া যায়।

অনেক সময় লাইব্রেরীতে কিছু মূল্যবান বই পাওয়া না গেলেও দেখা যায় মেলাতে পাওয়া যায়। আমাদের এখন দেখার বিষয় মেলাতে কি পরিমাণ বইয়ের কালেকশন থাকে। এবং পাশা পাশি লোকজ সংস্কৃতিক উৎসব আয়োজন থাকার কারণে আমরা অতিতের কিছু সংস্কৃতিক জানতে পারবো। এমন মেলা আয়োজন করার জন্য ইউএনও মহাদয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে আগামী কাল থেকে উপজেলা প্রশাসন যে বইমেলা ও লোকজ সংস্কৃতিক উৎসবের প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করা যায় এখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তরুণ-তরুণীরা এই মেলা থেকে অনেক ভালো ভালো বই সংগ্রহ করে পড়তে ও জানতে পারবে। ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের আয়োজন রয়েছে এই মেলায়। এছাড়াও আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের বই সংগ্রহ করে এই মেলায় উপস্থাপন করার। সেই সাথে লোকজ সংস্কৃতিক মাধ্যমে দেশের অনেক সংস্কৃতি বিষয়ে জ্ঞান অর্জন করবে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দর্শনার্থীরাও।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহীর পুঠিয়া,একুশে বইমেলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়