সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি, ২০২৫
সিরাজগঞ্জে ৫১ কেজি গাজাসহ গ্রেপ্তার ২

ছবি : প্রতিদিনের সংবাদ
সিরাজগঞ্জে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১২ এর গোয়েন্দা শাখা এক মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ গোলচত্বর এলাকায় ১টি কাভার্ডভ্যানে লুকানো ৫১ কেজি গাজাসহ ২ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম ওরফে মাসুদ (২৮) ও দিনাজপুর জেলার বিরল থানার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উসমান গণি সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































