আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি, ২০২৫
আমতলীতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামুলক মাঠ মহড়া অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ
বরগুনার আমতলীতে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামুলক মাঠ মহড়া আমতলী উপজেলা পরিষদ মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) বরগুনার উপ পরিচালক মো. মেছপা উর রশিদের সভাপতিত্বে ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামানের পরিচালনায় মাঠ মহড়ায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তারেক হাসান, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম। ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠানে আমতলী উপজেলা ও সকল ইউনিয়নের সিপিপির টিম লিডারগণ ও সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































