সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসের পিছনে অপর একটি বাসের ধাক্কায় সড়ক নিরাপত্তার পেট্রল গাড়িসহ ৩ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুরভি পরিবহনে অন্তত ১২ বাসযাত্রী আহত হয়েছেন। এ সময় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ কিলোমিটার এলাকাজুড়ে আধঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় এক্সপ্রেসওয়ের নিমতলায় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনে বাসের পেছন থেকে সুরভি পরিবহন একটি বাস ধাক্কা দেয় এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময় সুরভি পরিবহনের ১০/১২ জন গুরুতর আহত হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হবে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজদিখান,সংঘর্ষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়