সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুরুতর আহত

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর-কয়েলগাতী ছাগলা-পাগলা রেলওয়ে ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা রঞ্জু বাবু বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রেলওয়ে ব্রিজের কাছে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই ব্যক্তি কোন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এম সুমনুল হক বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সচেতন থাকলেও কথা বলতে পারছেন না।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,ট্রেনের ধাক্কা,আহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়