উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি উলিপুর উপজেলার আয়োজনে, থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিঞা। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগের বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা নদী অববাহিকার ১০টি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানা গেছে।
পিডিএস/এমএইউ









































