দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি, ২০২৫
দৌলতপুরে ৫টি ইটভাটাকে জরিমানা

ছবি: প্রতিদিনের সংবাদ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের জোয়াদ্দার পাড়া, গলাকাটি, হোগলবাড়িয়া ইউপি’র জয়রামপুর ও প্রাগপুর ইউপি’র ডাংমড়কা এলাকায় ৫টি অবৈধ ইটভাটায় জ্বালানী হিসাবে কাঠ পোড়ানোর দায়ে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট আব্দুল হাই সিদ্দিকী।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































