গাইবান্ধা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি, ২০২৫
গাইবান্ধা আসাদুজ্জামান গালর্স হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল

ছবি: প্রতিদিনের সংবাদ
গাইবান্ধা আসাদুজ্জামান গালর্স হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠান চত্বরে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনজুর মোর্শেদ বাবু।
কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক মো. মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীর, আবু নাসের মো. ফরহাদ আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. ইদ্রিস আলী। দোয়া পরিচালনা করেন শিক্ষক আবু ইউসুফ মো. আব্দুর রাজ্জাক।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































