ধামরাই (ঢাকা) প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্ট অভিযানে ধামরাইয়ে আটক ৭

ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে ধামরাইয়ে ৭জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল বুধবার (১২ ফেরুয়ারি) দিনগত রাতে যৌথ বাহিনীর অভিযানে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম।
আটককৃতরা হলেন, সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সবুর, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম, সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক চৌধুরী, বাইকান্দা ইউনিয়নের সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম ইকবাল, সূয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ধামরাই উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন, আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক,
গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলোর সমন্বয়ে এক সভায় এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্তের ঘোষনা দেন। তারই ধারাবাহিকতায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ধামরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাভাবিক রাখতে রাতে যৌথবাহিনীর অভিযানে ৭জনকে আটক করা হয়েছে। তাদেরকে আজ সকালে জেল হাজতে খেটেছে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।
এর আগে ডেভিল হান্ট এর অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, দেশ ডেভিলমুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে।
পিডিএস/এমএইউ









































