আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি, ২০২৫
চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ
বরগুনার আমতলী উপজেলার ১৩নং চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ারুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমতলীর সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ২নং কুকুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ রুস্তুম আলী আকন, যুগ্ন আহ্বায়ক মো. হারুন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































