পঞ্চগড় প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

আটোয়ারীতে দুই ইটভাটাকে জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

জেলা প্রশাসনের অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করার দায়ে আটোয়ারীতে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার লক্ষীদ্বার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স কে এম আর ব্রিকস এর মালিক মো: মিজানুর রহমান ও মেসার্স এস এ বি ব্রিকস এর মালিক মোছা: সাবিনা ইয়াছমিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাফিউল মাজলুবিন রহমান অভিযানে নেতৃত্ব দেন। এসময় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

মোবইল কোর্ট সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১)(খ) ধারায় এ দন্ড প্রদান করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পঞ্চগড়ের আটোয়ারী,ইটভাটা,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়