ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন পরিচালনার কমিটি গঠন

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। আগামি ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ধামইরহাট পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে চলছে উৎসাহ উদ্দীপনা।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আহ্বায়ক হিসেবে নওগাঁ জেলা বিএনপির সদস্য এস কে এম ইকবাল রাব্বি এবং সদস্য হিসেবে নুর ই আলম মিঠু, আসাদুল ইসলাম মনির, প্রভাষক জালার উদ্দিন ও আরিফুল ইসলাম চপলকে দ্বি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালনের পাশাপাশি অতি দ্রুত তফশিল ঘোষণার মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
পিডিএস/এমএইউ









































