সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি : প্রতিদিনের সংবাদ

শাহীন স্কুল, সিরাজগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। র‌্যাফেল ড্র ১ম পর্ব,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতি, অতিথিদের বক্তব্যে, পুরস্কার প্রদান ও র‌্যাফেল ড্র ২য় পর্ব এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শাহীন স্কুল, সিরাজগঞ্জ শাখার আয়োজনে,বুধবার দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের ৩ নং ক্রসবার (চায়নাবাঁধ) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, সু-শিক্ষা অর্জন করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা পাশাপাশি অবশ্যই ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহীন স্কুল এন্ড শাহীন ইসলামিক স্কুল এর প্রতিষ্ঠা, ঝঊঋ ঋড়ঁহফধঃরড়হ চৎবংরফবহঃ, শাহীন শিক্ষা পরিবার এর চেয়ারম্যান, মুহাম্মদ মাছুদুল আমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্কাস আলী, অরুণ কুমার দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত -২৮১ জন শিক্ষার্থীকে সনদপত্র এবং মোট ৩ লক্ষ টাকা নগদ প্রদান করা, সম্মিলিত প্রথম স্থান অর্জনকারী ৪ শিক্ষার্থীকে ট্যাব ডেব প্রদান করা হয়। এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মেডেল প্রদান করা হয়। অনুষ্ঠানে শাহীন স্কুল, সিরাজগঞ্জ শাখার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্রীড়া প্রতিযোগিতা,সিরাজগঞ্জ,পুরস্কার বিতরণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়