সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ৭৪৭ শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান

নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে কামারখন্দে খাজা মোজাম্মেল হক্ (র.) ফাউন্ডেশনের আয়োজনে ৭৪৭ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
জানা যায়, সিরাজগঞ্জ জেলার ১৩৪টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৭৪৭জন ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়। খাজা টিপু সুলতান বলেন, ভালো মানুষ হতে হলে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং দায়িত্ববোধের সঙ্গে চলতে হবে। ব্যবসায়ী হলে সততার সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে এটি করা আবশ্যক। চাকরি বা অন্য কোনো দায়িত্ব পালনেও ঈমানদার হতে হবে। ছোট বয়স থেকেই দায়িত্বশীলতা এবং হিসাবযোগ্যতা শেখা গুরুত্বপূর্ণ।
সিরাজগঞ্জে ৭৪৭ শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান তিস্তা মহাপরিকল্পনাসহ ১২ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি নানাবিধ মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অন্যতম আকর্ষণ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
পিডিএস/এমএইউ









































