টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
তুরাগ তীরে আজ শুরু হচ্ছে সাদপন্থিদের বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে নিজামউদ্দিন অনুসারী বা সাদপন্থিদের বিশ্ব ইজতেমা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুন সাহেবের আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমার কার্যক্রম শুরু হবে।
সাদপন্থিদের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েরম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যেই তুরাগ তীরে দেশ-বিদেশ থেকে মুসল্লিরা জমায়েত হতে শুরু করেছেন। ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড.নাজমুল করিম খান।
এর আগে গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত ২ ধাপে চলে জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব । এবার দ্বিতীয় পর্বে সাদ অনুসারীরা অংশ নিচ্ছেন।
তিন দিনের এই ধর্মীয় সমাবেশে বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেবেন। আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
পিডিএস/এমএইউ









































