আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে শিশু ধর্ষণকারী নুরুল ইসলাম গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলার ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ নুরুল ইসলাম (৩৬)-কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাবের যোথ বাহিনী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) র্যাব পটুয়াখালী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান যে, রাত সোয়া ১২ টায় র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ ও র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি যৌথ অভিযানে বরগুনা জেলার আমতলীতে ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামি মো. নুরুল ইসলাম (৩৬) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব -৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১১।
মামলা সূত্রে জানা যায়, আসামি নুরুল ইসলাম ভাড়ায় বাইক চালক। গত ১৫ জানুয়ারি সকাল ১০টায় বাদী তার ১০ বছরের মেয়েকে নিজ বাড়িতে পাঠানোর জন্য আসামির নুরুল ইসলামের বাইকে তুলে দেন। আসামি তার বাইকে ভিকটিমকে নিয়ে বাদীর বাড়িতে আসার সময় খালের পার খোলা জায়গায় জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি আসামির ধর্ষণের বিষয়টি বলে দেয়। শিশুটির মুখে ধর্ষণের কথা শুনে শিশুর আত্মীয় স্বজন তার চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরবর্তীতে শিশুর বাবা বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন। যা আমতলি থানার মামলা নং-১৫, তারিখ-১৭/০১/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)।
পিডিএস/এমএইউ









































