পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৫

পার্বতীপুরে ইউএনও অবরুদ্ধ, কর্মস্থল ত্যাগে ২ ঘন্টার আল্টিমেটাম 

ছবি: প্রতিদিনের সংবাদ

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের অপসারনের দাবীতে কার্যালয় অবরুদ্ধ ও কর্মস্থল ত্যাগে ২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে উপজেলা নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দালনের নেতাকর্মীরা।

বুধবার (১২ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে কার্যালযের সামনে আন্দোলনকারী নেতাকর্মীরা ইউএনও ফাতেমা খাতুনের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারনের দাবীতে স্লোগান দিতে থাকে। এ নিয়ে বাক বিতন্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় অফিসকক্ষে।

হেনস্তার শিকার হন ইউএনও ফাতেমা খাতুন। এ সময় তাকে কর্মস্থল ত্যাগে ২ ঘন্টার সময় বেধেঁ দেয় আন্দোলনকারীরা। ১ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় স্থান ত্যাগ করে উপজেলা পরিষদের নিজ বাসভবনে চলে যান তিনি। ঘটনার দুই ঘন্টা পর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। এর আগে বেলা ৩ টায় নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলামের নেতৃত্বে শহরের শহীদ মিনার সড়কে ইউএনও'র অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করে তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,কার্যালয় অবরুদ্ধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়