মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৫

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সকল সংবাদ বয়কট

ছবি: প্রতিদিনের সংবাদ

সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ন ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চেয়ারম্যানের সকল সংবাদ বর্জনের সিদ্ধান নিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের পেশাগত মান-মর্যাদা বৃদ্ধি ও সুরক্ষা নিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ (কেইউজে) জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানিসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতির তীব্র নিন্দা জানানো হয়। সেই সাথে তার সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন জেলায় কর্মরত সাংবাদিকরা। তাছাড়া পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আগামীতে এ ধরণে ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগ সমূহের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যহত রাখারও সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে এ জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রকার প্রতিবন্ধকতা হলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে বলেও ঐক্যমত পোষণ করেন গণমাধ্যম কর্মীরা।

তাই পেশাগত দায়িত্ব পালনে একে অন্যের সহায়ক ভূমিকা পালন করার অনুরোধ জানান দুই সংগঠনের নেতারা। সবশেষে সাংবাদিকতার মান মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলা পরিষদের চেয়ারম্যান,খাগড়াছড়ি,সংবাদ বর্জনের সিদ্ধান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়