ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি, ২০২৫
ছাতকে রোগী কল্যাণ সমিতির অফিস কক্ষ শুভ উদ্বোধন

বুধবার সুনামগঞ্জের ছাতকে রোগী কল্যাণ সমিতির অফিস কক্ষ শুভ উদ্বোধন করা হয়েছে -ছবি: প্রতিদিনের সংবাদ
সুনামগঞ্জের ছাতকে রোগী কল্যাণ সমিতির অফিস কক্ষ শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরে এ কক্ষ উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সাইদুর রহমান, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, সাকির আমিন, ফটো সাংবাদিক আমীর আলী, নার্সিং সুপারভাইজার স্মৃতি মন্ডলসহ মেডিকেল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ৩জন রোগীকে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































