নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৫

নবীগঞ্জে সঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

নবীগঞ্জ উপজেলায় সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়া (৩২) নামে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকা থেকে সফর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সফর মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নবীগঞ্জ থানার মামলা নং-০৫ এর পলাতক প্রধান আসামি।

পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামি করে নবীগঞ্জ থানার মামলা নং-০৫ দায়ের করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। অভিযানে সফর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবীগঞ্জ,হবিগঞ্জ,আসামি গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়