রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
রাজাপুরে দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা

“শ্রী গুরু জয়, সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম”- এই স্লোগানকে সামনে রেখে রাজাপুরে শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রী শ্রী মদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শ্রীগুরু সংঘ রাজাপুর উপজেলা শাখাসংষের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, রাজাপুর শ্রীগুরু সংঘের উপজেলা শাখার সভাপতি বাবু শ্যামল কর্মকার, সাধারণ সম্পাদক অনিল শীল রাজাপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুর রতন দেবনাথ, সাধারণ সম্পাদক পাব গোপাল কর্মকার, রাজাপুর উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ সাহা সহ সকল সনাতন ধর্মালম্বী সাধারণ জনগণ উপস্থিতিতে এ শোভাযাত্রা রেলি অনুষ্ঠিত হয়।
রাজাপুর কলেজ রোড এলাকার শীলবাড়িতে এই উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান ও দুপুরে অন্য ভোগের আয়োজনসহ রাতে ধর্মীয় সংগীতের আয়োজন করেছেন।
পিডিএস/এমএইউ









































