রংপুর ব্যুরো

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক 

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হলেন জাভেদ 

ছবি: প্রতিদিনের সংবাদ

অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ (৩০)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় রংপুর মহানগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাভেদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

জাভেদ কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উনিশে জুলাই রাজা রামমোহন ক্লাব মার্কেটের সামনে গুলিবিদ্ধ মো. আবু সাঈদ নামে এক কর্মজীবির দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহার ভুক্ত ৫৭ নম্বর আসামী। তিনি রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার আব্দুল কাদেরের পুত্র। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কমিশনার আরো জানান, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে নির্যাতন নিপীড়নের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন জাভেদ। আন্দোলনে সরাসরি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন তিনি। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেভিল হান্টের অভিযান,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়