আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

আমতলীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ছবি: প্রতিদিনের সংবাদ

বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন রহমান ফিলিং স্টেশনের সামনে সড়কে বাস, মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার সময় এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া বাজার এলাকার কাছাকাছি রহমান ফিলিং স্টেশনের সামনে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মাহেন্দ্রর পিছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থালে নিহত হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রে থাকা আরো একজন ও মটরসাইকেল আরোহি বাইনবুনিয়া গ্রামের আতাহার (৬০) বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-আবিদ (৭), তিনি চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে। অন্যজন হলেন মোটরসাইকেল চালক শহিদুল (৪০) তিনি গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের বশির মিয়ার ছেলে। মোটরসাইকেল আরোহী আতাহার (৬০), তিনি আমতলীর বাইনবুনিয়ার মৃত আফতার আলীর ছেলে। অপর আহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় তিন জন নিহত হয়েছে। স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করলে আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভীরের মধ্যে তারা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরগুনার আমতলী,ত্রিমুখী সংঘর্ষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়