আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ইসলামী আন্দোলনে যোগ দিলেন আমতলীর সাবেক ইউপি চেয়ারম্যান

ছবি : প্রতিদিনের সংবাদ

বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন উপজেলা আ.লীগ সদস্য গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মিয়া।

আমতলী উপজেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রবিবার রাতে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে চরমোনাইর পীর আলহাজ¦ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের সাথে সাক্ষাত করে মো. নুরুল ইসলাম মিয়া আওয়ামীলীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী মো.বায়েজিদ বলেন, মো. নুরুল ইসলাম মিয়া পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার বয়াত গ্রহণ করেন। মো. নুরুল ইসলাম মিয়া ইসলামী আন্দোলনে যোগদান করার সত্যতা স্বীকার করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমতলী,ইসলামী আন্দোলন,গুলিশাখালী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়