বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে থানার ভিতর আ.লীগ নেত্রীর টিকটক, অবশেষে আটক

খোদ থানার ভিতরে টিকটক ভিডিও বানিয়ে ফেঁসে গেলেন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি শিউলী বেগম (৩২)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটকের পর শিউলি বেগম অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, সোমবার সকালে তিনি বড়াইগ্রাম থানায় একটি মামলা সংক্রান্ত কাজে গেলে থানার ভিতরের মূল ভবনের গেটে একটি টিকটিক ধারণ করে তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন। এ সময় স্থানীয় সাংবাদিকরা তা ডাউনলোড করে নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে সমালোচনা ও নিন্দা জানায়। পরে থানা পুলিশ টিকটকার শিউলি বেগমকে আটক করে।
টিকটকার ও আ’লীগ নেত্রী শিউলি বেগম তার ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি একরকম সৌখিনতা থেকেই ভিডিও বানাই এবং ফেসবুকে পোস্ট করি’। ভিডিওতে নগদ ১২ লক্ষ টাকা প্রকাশ্যে দেখিয়ে তিনি আরও বলেন, ‘আমি শিউলি ফেসবুক থেকে গত ৬ মাসে ১২ লক্ষ টাকা আয় করেছি। আমার মতো যারা উৎসাহী, তারাও সংসারের পাশাপাশি এরকম আয় করতে পারেন’।
পিডিএস/এমএইউ









































