ফেনী প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার

ছবি : প্রতিদিনের সংবাদ

ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা জাকির হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে জামায়াতের এই রুকন চাঁদা দাবি করেন।

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাকিরের তিন লাখ টাকার চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা জাকির হোসেন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয়তো ভুল শুনেছেন। আমি এ ধরনের কিছু কখনো শুনিনি বা জানি না।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামায়াত,ফেনী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়