বাকৃবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি, ২০২৫
হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ

ছবি : প্রতিদিনের সংবাদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণতন্ত্র ধ্বংস ও গণহত্যার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ব থানা আহ্বায়ক মো. রিপন মিয়া ও কোতোয়ালি থানা আহ্বায়ক মো. সোলেমান হোসেন রুবেলের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাকৃবির কর্মকর্তা-কর্মচারীদের সন্তানসহ সাধারণ জনগণও অংশ নেয় বলে দাবি আয়োজকদের।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেও তার অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয়। গত ১৬ বছরে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং অসংখ্য রাজনৈতিক কর্মীকে গুম, খুন ও হত্যা করেছেন। যতদিন এসব অপরাধীদের বিচার না হবে, আন্দোলন চলতে থাকবে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































