মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

পাহাড়ে অপারেশন ডেভিল হান্ট, মহালছড়িতে আটক ২

ছবি : প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজারও লেমুছড়ি শান্তিপুর গ্রাম থেকে পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগ ও যুবলীগের ২ নেতাকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রয়ারি) রাতে মহালছড়ি থানার এএসআই মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মালেক (৬০) ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মোঃ ফজর আলী (৪৫)-কে আটক করা হয়।

আটকৃত মোঃ আব্দুল মালেক মাইসছড়ির আবেদ আলী টিলার মৃত আবেদ আলীর ছেলে ও মোঃ ফজর আলী লেমুছড়ি শান্তিপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার মাইসছড়িতে বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করেছি, আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।পাহাড়ের পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল রাখতে মহালছড়ি থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহালছড়ি,খাগড়াছড়ি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়