ফেনী প্রতিনিধি
ফেনীতে দুই ইটভাটার মালিকের সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ইটভাটাকে সাড়ে ৮ লাখ জরিমানা ও একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী সদরের কিছু ইটভাটায় ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছে বলে খবর পায় জেলা পরিবেশ অধিদপ্তর। সোমবার দুপুরে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার নেতৃত্বে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের আমিন ব্রিকস ও খাইয়ারা ব্রিকস -১ এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ইটভাটা আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে ইট প্রস্তুত ও বিক্রি করার অপরাধে আমিন ব্রিকসকে ৭ লাখ ৫০ হাজার টাকা ও লাইসেন্স না থাকায় খাইয়ারা ব্রিকস-১ কে এক লাখ টাকা জরিমানা ও ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার জানান, অভিযানে ইটভাটার মালিকদের ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য সতর্ক করা হয়।
পিডিএস/এমএইউ









































