গাজীপুর প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুরে গ্রেপ্তার ১৩৮ জন

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে সোমবার সকাল ১০টা পর্যন্ত ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য, গাজীপুর মহানগর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক, ঢাকা উত্তরার যুবলীগ নেতাসহ গাজীপুরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত মহানগরের ৮টি থানা এলাকা থেকে ১১৭ জন ও জেলার ৫টি থানা এলাকা থেকে ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএমিপির ৮টি থানা এলাকার মধ্যে সদর থানা এলাকা থেকে ৪৪ জনকে, বাসন থানা এলাকা ১৩, কোনাবাড়ি ৮, কাশিমপুর থানা এলাকা ১১ জনকে, গাছা থানা এলাকা এলাকা থেকে ৯ পুবাইল থানা এলাকা থেকে ৫জনকে, টঙ্গী পূর্ব থানা থানা এলাকা থেকে ৯জন এবং টঙ্গী পশ্চিম থানায় ৮জনকে। এছাড়া মেট্রোপলিটন ডিবি পুলিশ মহানগরের বিভিন্ন এলাকা থেকে আরো ১০ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে জেলার শ্রীপুর থানা এলাকা থেকে

৫ জনকে, কাপাসিয়া থানা এলাকা থেকে ৩জন, কালিগঞ্জ থানা এলাকা থেকে ৪জনকে, কালিয়াকৈর থানা এলাকা থেকে ৩জনকে ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে শ্রীপুর থানা পুলিশ, গাজীপুর মহানগর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক আনোয়ারা সরকারকে গাছা থানা পুলিশ এবং ঢাকা উত্তরার যুবলীগ নেতা মো. নূর আলমকে টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরো রয়েছে মহানগরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সদস্য মো. সমেজ মোল্লা, কোনাবাড়ি থানা কৃষকলীগের সাবেক সভাপতি মো. সেলিম সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাজী মোহাম্মদ মোতালেব হোসেন, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সদস্য মো. শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রাশিদুল ইসলাম বিশাল, একই ওয়ার্ডের স্বে”ছাসেবক লীগের কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল বারেক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মিজান মন্ডল, সদস্য আবদুল কাদের মন্ডল, ৩নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রওশন আলী, ৬নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. শওকত হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাবু, সদস্য নাদিম হোসেন দিপু, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল মান্নান, টঙ্গী পূর্ব মটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আঃ রহিম, ৪৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহব্বায়ক সদস্য মোজাম্মেল হক, ৪৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আওলাদ, ৪৬নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী বাদল, ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী মো. স্বপন, ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ কর্মী গিয়াস উদ্দিন, ৪৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহব্বায়ক মোঃ রুবেল, ৪৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি মো. আঃ মমিন, টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগ কর্মী মো. সিরাজুল ইসলাম, ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মো. সেলিম পাঠান, ৫১ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. আমিনুল ইসলাম খোকা, ৫৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মো. এলেম মিয়া ও মো. শফিকুল ইসলাম ভুট্টু, ৫৫ নং ওয়ার্ড যুবলীগ সদস্য মো. ওয়ালীউল্যাহ, ৫৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য আসিফ ও ইয়াসিন আরাফাত ৫৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মো. বাবু (২৮), গাছা থানা যুবলীগ সদস্য মো. মাসুদ রানা, গাছা থানা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুম্মন খান, ৩২নং ওয়ার্ড, আওয়ামীলীগ আহ্বায়ক সদস্য মো. মোশারফ হোসেন, নিষিদ্ধ ঘোষিত গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, গাছা থানা ছাত্রলীগ কর্মী রাতুল মোল্লা ওরফে চাপাতি মোল্লা, ৩৯ নং ওয়াড স্বে”ছাসেবকলীগ সভাপতি মো. হামিদ মোল্লা, ৩৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক প্রার্থী মো. শামীম সরকার, ৩৯ নং ওয়ার্ড যুবলীগের ২নং আহবায়ক সদস্য আ. সালাম, ৪১ নং ওয়াড যুবলীগ নেতা মো. ফেরদৌস ব্যাপারী, ৪২ নং ওয়ার্ড যুবলীগের ১নং আহবায়ক সদস্য মোহাম্মদ ইসমাইল, আওয়ামী লীগের সদস্য মো. আসাদুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী মো. সুরুজ মোড়ল, বাসন থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আরিফুল ইসলাম ওরফে পাপ্পু, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোকন সরকার, কর্মী মোহাম্মদ ফুল মিয়া, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের মো. রায়হান মন্ডল, রাশিদুল ইসলাম বাবু, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মো. শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মো. মাহিম শাওন হোসেন শুভ মোহাম্মদ সাকিব প্রমুখ।

এর আগে, অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুর জেলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,গ্রেপ্তার,ডেভিল হান্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়