পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

পেকুয়া উপজেলা প্রশাসনের অভিযানে দুই ইটভাটা সিলগালা 

পেকুয়ার নাপিতখালী এলাকায় এবিএম ইটভাটা উপজেলা প্রশাসনের অভিযান -ছবি: প্রতিদিনের সংবাদ

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে দুইটি অবৈধ ইটভাটা সিলগালা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী অভিযান চালিয়ে টইটং নাপিতখালী এলাকার এবিএম, একই সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বারবাকিয়া পাহাড়িয়াখালী এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন আ.বি.এম ইটভাটা সিলগালা করে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী জানান, কক্সবাজার জেলায় কোন অবৈধ পরিবেশ বিধ্বংসী ইটভাটা না থাকার নির্দেশে জেলা প্রশাসক, কক্সবাজার ও মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে আজকের এ অভিযান। এর প্রেক্ষিতে অবৈধ এই দুটি ইটভাটা সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেকুয়ায়,অবৈধ ইটভাটা সিলগালা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়