হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি, ২০২৫
হালুয়াঘাটে বিপুল পরিমান ভারতীয় পন্য আটক

ছবি: প্রতিদিনের সংবাদ
হালুয়াঘাট উপজেলার মরাগাংকান্দা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ভারতীয় পন্য আটক করেছে র্যাব-১৪।
জানা যায়, গতকাল রবিবার রাতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মরাগাংকান্দা গ্রামের হাবিবুর রহমান (৩৫) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ ১২৫ বস্তা জিরা যার আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা, জনসন্স বেবি সোপ ২১,৫৯৮ পিস যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা, কাপড় (থ্রীপিস,শাড়ী) ৪০ বস্তা যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা আটক করে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































