দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট, দীঘিনালায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

ছবি : প্রতিদিনের সংবাদ

অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগের নেতা মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন।

পুলিশের জানায়, নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতির সময় রোববার (৯ ফেব্র“য়ারি) রাতে উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা, নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়াও সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘অপারেশন ডেভিট হান্ট’ এর আওতায় উপজেলার বোয়ালখালী বাজার, কবাখালী বাজার, জামতলী বাজার ও লারমা স্কোয়ার এলাকায় মূল সড়কে যানবাহন তল¬াশি ও নিরাপত্তা টহল দিয়েছে দীঘিনালা থানা পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্ঠিকারীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, ‘জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় নাশকতা ও অরাজকতা সৃষ্টি কারীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দীঘিনালা,খাগড়াছড়ি,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়