দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি, ২০২৫
দুমকিতে আ. লীগের তিন নেতা আটক

পটুয়াখালীর দুমকিতে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নেতা কর্মীদের আটক করা হয়। আটককৃতরা হলেন আঙ্গারিয়ার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৯), শ্রীরামপুর ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক অবঃ সার্জেন্ট মোহাম্মদ আলী (৫৪) ও শ্রীরামপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ- সভাপতি মশিউর রহমান বাবু (২৭)।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, বিএনপি অফিস ভাঙচুর মামলায় আসামিদের আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































