হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

হাতিয়ায় ইস্ট ওয়েস্টের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

নোয়াখালীর হাতিয়ায় ইস্ট ওয়েস্ট সীড-নলেজ ট্রান্সফারের উদ্যোগে 'স্মার্ট ফার্মিং হেলদি ফুড প্রজেক্ট" এর আওতায় টমেটো চাষের উপর একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের ফরাজী গ্রামের সফল কৃষক আকবর হোসেনের ফসলী মাঠে ২ শতাধিক কৃষক নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়ার হরনী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কমকর্তা আনোয়ার হোসেন সবুজ, ইস্ট ওয়েস্ট সীড-নলেজ ট্রান্সফারের টেকনিক্যাল ম্যানেজার ইমাদ মোস্তফা, নোয়াখালী জেলা ফিল্ড টেকনিক্যাল সুপারভাইজার কৃষিবিদ মো. আশিকুর রহমান, হাতিয়া উপজেলা টেকনিক্যাল ফিল্ড অফিসার (টিএফও) মো. রাকিবুল ইসলাম, জেলার সদরের টিএফও নজরুল ইসলাম, সুবর্ণচরের টিএফও সাইফুল ইসলাম সৈকত, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট এক্সটেনশন অফিসার মো. রেদওয়ান হোসেন, ইস্ট ওয়েস্ট সীডের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার নাজমুল হোসেন প্রমুখ।

স্থানীয় কৃষক মো. আকবর হোসেন বলেন, তিনি উক্ত প্রকল্পের আওতায় কে.টি কৌশলে তার মাত্র ৩৫০ বর্গমিটারের সর্জন কৃষি জমিতে 'সুখী' জাতের টমেটোর প্রদর্শনী বাস্তবায়ন করেন। এতে তিনি শুধুমাত্র ৪৫০ টি কাঁচামরিচ চারা লাগিয়ে ইতোমধ্যে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও ১০ হাজার টাকার বেশি লাভ হয়েছে এবং আরো বেশি পরিমাণে ফসল বিক্রয় করার সুযোগ রয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালী,হাতিয়া,মাঠ দিবস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়