চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

চকরিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা বনবিটস্থ ডলমপীর শাহ মাজার সংলগ্ন এলাকায় গ্রীনলাইন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

১০ ফেব্রুয়ারী সকাল ৮:১৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান আলীকদম আবাসিক এলাকার ছৈয়দ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘাতক গ্রীনলাইন বাসটি কক্সবাজার এবং মোটরসাইকেল চট্টগ্রামমুখী ছিল। দুটি মোটরসাইকেলযোগে জিসান ও তার সহযোগীসহ চারজন আলীকদম থেকে বান্দরবান আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। গ্রীনলাইন বাসের বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল পার হতে পারলেও অপর মোটরসাইকেলটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তবে অপরজন সুস্থ রয়েছে বলে জানানো হয়।

চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিন বলেন, সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বাসটি খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,চকরিয়া,সড়ক দুর্ঘটনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়