তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনায় সবুজ সরকার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত সবুজ সরকার (২৮) উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর জোতপাড়া গ্রামের মোঃ আতিয়ার রহমান সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ সরকার পেশায় পেশায় একজন কাঠমিস্ত্রি। উপজেলার আলমগীরের বাজারে তাঁর একটি ফার্নিচারের দোকান রয়েছে। ভ্যানে করে কাঠ দোকানে নিয়ে যাওয়ার পথে ভ্যানে পিছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে ভ্যানে বসে থাকা সবুজ সরকার ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন এসে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। পরে ওই রাত প্রায় ২ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তারাগঞ্জ,রংপুর,সড়ক দুর্ঘটনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়