সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান

কাটাখালি খাল পরিস্কার রাখি, দূর্ষণমুক্ত পরিবেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালী পৌরসভাধীন অন্তর্গত খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিরাজগঞ্জ পৌর শহরের কাটাখালিতে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে কাটাখালি খাল সংস্কার ও সংরক্ষণের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবীদ মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাটাখালি খাল সংস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অদ্ভুত এক ভূখণ্ডের মানচিত্র - নাম সিরাজগঞ্জ। এটি কেবলই একটি প্রশাসনিক অঞ্চলের নাম নয়। এ নামের মধ্যেই অর্জিত এক অনন্য আইডেন্টিটি। এত সুন্দর একটি কাটাখালী খাল অবহলা অযত্নের কারণে এই খালটি আজ দুর্গন্ধময় কাদায় পরিণত হচ্ছে। আমরা যদি সবাই সচেতন থাকতাম তবে এই খালটি সিরাজগঞ্জের একটি সুন্দরতম সৌন্দর্যের প্রতিক হতো। আজকে এখানে শুরু করেছি পরিস্কার পরিচ্ছন্নতা কাজ এটা আমাদের সকলের ধরে রাখতে হবে। আজকে আমরা পরিষ্কার করে গেলাম কিন্তু কিছুক্ষণ পরে আবার ময়লা আবর্জনা রেখে গেলাম তাহলে পরিস্কারের কোন মূল্য নেই। এর জন্য সকলের উচিত সবাই মিলে হাতে হাত রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো.সিরাজ উদ্দিন, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, প্রমুখ। এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণে করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রী ও স্কাউট, রোভার স্কাউট, মানবাধিকার স্বেচ্ছাসেবক এবং উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পৌর ট্রাফিক অংশগ্রহণ করে।
পিডিএস/এমএইউ









































