reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে বলুয়ারদিঘী কলোনিতে আগুন, নিহত ২

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘী কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইজন মারা গেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বলুয়ারদিঘীর পশ্চিমপাড়স্থ জাফর সওদাগর কলোনিতে এই ঘটনা ঘটে। তৎক্ষণাৎ মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ভোরে হঠাৎ বিদ্যুতের ওয়ারিং থেকে আগুন লাগে। সেমিপাকা ঘরের ভেতর থেকে ৫ জন আটকা পড়লে তাদেরকে এলাকাবাসীর মাধ্যমে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর ৩ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,বলুয়ারদিঘী,আগুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়