মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

মহালছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি অভি দে (৩০)-কে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রয়ারি) বিকালে মহালছড়ি থানার এ এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে উপজেলার ২৪ মাইলে নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক অভি দে মহালছড়ি টিলা পাড়ার মৃত সূধীর দের ছেলে এবং মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি উপজেলার পাশাপাশি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগেও দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তার বিরুদ্ধে ২৪-এর ছাত্রজনতার আন্দোলনে চট্টগ্রামে সরাসরি হামলার অভিযোগ রয়েছে। স্বৈরাচারী হাসিনার পালানোর পরে থেকে তিনি ফেইসবুকে নানান ধরনের উসকানি ও গুজবসহ জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী আহত-নিহতদের বিরুদ্ধে লেখালেখি করে যাচ্ছিলেন।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, উপজেলার ২৪ মাইলে অভিযান চালিয়ে তাকে আটক করেছি, আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,মহালছড়ি,ছাত্রলীগ,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়