ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে নব-নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া উপজেলা সমিতি।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) প্রেস ক্লাব মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ শাফির উদ্দিন চৌধুরী রনির নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ক্লাবের নব-নির্বাচিত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: ইব্রাহিম খান সাদাত, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী।

এর আগে ক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া উপজেলা সমিতির সহ-সভাপতি এডভোকেট কাজী আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আরিফান খান, প্রচার সম্পাদক বেলায়েত সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলাল হোসেন খন্দকার, উপদেষ্টা হাজী আব্দুল মোতালেব প্রমুখ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,প্রেসক্লাব,ফুল,শুভেচ্ছা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়